Govt. BM College, Barisal
Rag Day Celebration 2025
Let's come together, celebrate, and make the Rag Day truly memorable!
Session 2019-20
২০১৯ সালে জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয় আমাদের—শিরয়নি হয় অনার্স লাইফ। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, আশা ছিল নতুন কিছু শেখার, আর সঙ্গী ছিল একদল বন্ধু, যারা পরিণত হয়েছে পরিবারের মতো। সরকারি বিএম কলেজ, বরিশালের ইকোনমিকস-৫৬ ব্যাচ কেবল একটি ব্যাচ নয়, এটি একটি অভিন্ন বন্ধনে গাঁথা একটি পরিবার। একতা আমাদের শক্তি, বন্ধুত্ব আমাদের প্রেরণা। একসঙ্গে ক্লাস করা, পড়াশোনার চাপে রাত জাগা, ক্যাম্পাসে প্রাণবন্ত আড্ডা, একসাথে পরীক্ষা দেওয়া—এসবই আমাদের জীবনের মূল্যবান স্মৃতি। আমরা শুধু একসঙ্গে পড়িনি, বরং একসঙ্গে হেসেছি, কেঁদেছি, উদযাপন করেছি, আর কঠিন সময়গুলো পার করেছি হাতে হাত রেখে।